• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ফিলিস্তিনি হাই কমিশনারের কাছে সহায়তা প্রদান করলেন ভৈরবের আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল হক

ফিলিস্তিনি হাই কমিশনারের
কাছে সহায়তা প্রদান করলেন
ভৈরবের আনোয়ারা জেনারেল
হাসপাতালের ব্যবস্থাপনা
পরিচালক ডা. আজিজুল হক

# নিজস্ব প্রতিবেদক :-

ফিলিস্তিনে জনগনের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন ভৈরবের আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল হক। তিনি ইসরায়েলের বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য এ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, গাজায় টানা এগারো দিনের ইসরাইলি বর্বর সহিংতার বাস্তুচ্যুত ও হতাহত অসহায় ফিলিস্তিনি জনগনের জন্য জরুরি ত্রাণ ও ঔষুধ সরবরাহ করার জন্য বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদানের সাথে সৌজন্য সাক্ষাত করেন আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. আজিজুল হকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল। ডা. আজিজুল হক রাষ্ট্রদূতের নিকট ফিলিস্তিনি জনগণের খোঁজ খবর নেন এবং নগদ মানবিক সহায়তার একটি চেক হস্তান্তর করেন। চেক প্রদান কালে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিচ বিন ওসমান উপস্থিত চিলেন।
এ সময় ডা. আজিজুল হক বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে দেশটির প্রতি অব্যাহত সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের সাথে একাত্বতা প্রকাশ করেন ও পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের কাছে এই ঘটনার সুবিচার দাবি করেন তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *