• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৩২, সদরেই ১৮ জন, সুস্থ হলেন ২০ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৩২
সদরেই ১৮ জন
সুস্থ হলেন ২০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেই ১৮ জন। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিুবুর রহমান জানিয়েছেন, আজ ১১ এপ্রিল রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২টি পজিটিভ এবং পুরনো তিন রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৫৩টি নমুনা। নতুন রোগিদের মধ্যে সদরে ১৮ জন, ভৈরবে ৬ জন, কটিয়াদীতে ৫ জন এবং হোসেনপুর, করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় একজন করে। সুস্থ হয়েছেন সদরে ৮ জন, কটিয়াদীতে ৭ জন আর ভৈরবে ৫ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩৭৫ জন। অন্যদিকে আজ জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৯৭টি নমুনার মধ্যে অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৬টি নমুনা। আজ জেলাওয়ারি চিকিৎসাধীন রোগি হচ্ছে সদরে ১৬০ জন, ভৈরবে ৮৩ জন, বাজিতপুরে ২৮ জন, কটিয়াদীতে ২৮ জন, পাকুন্দিয়ায় ২২ জন, কুলিয়ারচরে ১৫ জন, হোসেনপুরে ১০ জন, করিমগঞ্জে ৯ জন, মিঠামইনে ৯ জন, অষ্টগ্রামে ৬ জন এবং তাাড়ইলে ৫ জন। ইটনা এবং নিকলী এখনো করোনামুক্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *