কিশোরগঞ্জ শহরে একটি লরির ধাক্কায় সোয়া ৩ ঘণ্টা বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। আজ ১১ এপ্রিল রোবাবর বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। জেলা পিডিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. তারেক ছেফাতী জানান, শহরের একরামপুর এলাকায় স্টেশন রোডে একটি লরি বিদ্যুতের খুঁটিকে সজোরে ধাক্কা দিলে ট্রান্সফরমার বিকল হয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যে কারণে দীর্ঘ সময় চেষ্টার পর বিকাল পৌনে ৪ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।