• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিত করণ সভা

পাকুন্দিয়ায় জলাতঙ্ক নির্মূলের
লক্ষ্যে অবহিত করণ সভা

# রাজন সরকার :-

২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান-এমডিভি (২য় রাউন্ড) কার্যক্রম-২০২১ বাস্তবায়ন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি এর বাস্তবায়নে ২৮ মার্চ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহানাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
জলাতঙ্ক নির্মূল ও কুকুরের টিকাদান কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সুপারভাইজার হায়দার হোসেন।
এ সময় পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সহকারী সুপারভাইজার আজাদ নাছির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *