• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলা মোদির সফরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলা
মোদির সফরের প্রতিবাদে
কিশোরগঞ্জে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

সুনামগঞ্জের সাল্লা এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিচার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট কালো পতাকা নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৪ মার্চ বুধবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী) নেতা মো. আলাল মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান প্রমুখ। বক্তাগণ সাল্লায় যে অপশক্তি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালিয়ে নিরিহ মানুষদের মারধর ও লুটতরাজ চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তারা সারাদেশে হিন্দু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের কর্মসূচী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানিয়ে বলেন, গুজরাটে কৃষকসহ নিরিহ মানুষদের হত্যা করা হয়েছে। ভারতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। সেই কারণে বক্তাগণ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *