• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ক্ষিপ্ত ভাইয়ের ছুরিকাঘাতে ধর্ষক আহত, আটক ২

ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
ক্ষিপ্ত ভাইয়ের ছুরিকাঘাতে
ধর্ষক আহত, আটক ২

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে মায়ের জন্য চিতই পিঠা আনতে গিয়ে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ২২ মার্চ সোমবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাই ক্ষিপ্ত হয়ে ধর্ষক হাসান আলী (৩০) কে ছুরিকাঘাতে আহত করেছে।
খবর পেয়ে পুলিশ ধর্ষক হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। পুলিশ এ সময় প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাইকেও আটক করে।
এছাড়া কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।
অন্যদিকে ধর্ষক হাসান আলীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরব পৌর শহরের ঋষিপাড়ার প্রতিবন্ধী কিশোরী রাতে পিঠা আনতে গেলে একই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাত কলের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে।
ঘটনাটি স্থানীয়দের নজরে এলে ধর্ষক হাসান আলীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যাওয়ার আগেই কিশোরীর মামাতো ভাই খবর পেয়ে ধর্ষক হাছান আলীকে ছুরিকাঘাত করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ধর্ষক হাছান আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধর্ষককে ছুরিকাঘাত করায় কিশোরীর মামাতো ভাইকেও পুলিশ আটক করে।
ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম জানান, এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ যাওয়ার ১৫ মিনিট আগেই কিশোরীর মামাতো ভাই ছুরিকাঘাত করে অভিযুক্ত হাসানকে আহত করে। আমরা তাকেও আটক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *