• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে ভৈরবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে
ভৈরবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
ও জাতীয় শিশু দিবস পালিত

# মো. আল আমিন টিটু :-

“বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন” এই স্লোগানকে সামনে রেখে ভৈরব উপজেলার শিবপুর ও কালিকাপ্রসাদ ইউনিয়নের দেড় শতাধিক কিশোর-কিশোরীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দুইটি ইউনিয়নের কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত কিশোর-কিশোরী দল, শিশু ফোরাম, শিশু ফেডারেশন ও শিশু সুরক্ষা কমিটিসহ এফডিসিএস প্রজেক্টের সদস্য দেড় শতাধিক শিশু-কিশোর এতে অংশ নেয়। আজ ২৩ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিশুদের অংশগ্রহনে চিত্রাঅংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান এবং বক্তৃতা দিয়ে শেষ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল মিয়া, মহিলা সদস্য শেফালী বেগম এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ। এছাড়াও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ভৈরব উপজেলার সকল কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার বিবিসি প্রোগ্রাম অফিসার প্রবাল সাহা অর্ক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর যদি জন্ম না হত, তাহলে আমরা বাংলাদেশ পেতাম না। তিনি আমাদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তার জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের আরেকটা নাম হলো বঙ্গবন্ধু। আর এই দিনে তোমাদের মত শিশুদের নিয়ে মহান নেতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করতে পারছি। তোমাদেরকে একদিন সেই বঙ্গবন্ধু মত মানুষ হিসেবে তৈরী হতে হবে। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথিরা তাদের বক্তবে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই, শিশুদের অধিকারগুলো সঠিকভাবে প্রদান করতে হবে। একই সঙ্গে সমাজে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, ইভটিজিং, শিশুশ্রম বন্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। তাহলে শিশুদের দিবসের সার্থকতা লাভ করবে। সমাপনী বক্তব্যে বিবিসি প্রোগ্রাম অফিসার মি. সামুয়েল কস্তা বলেন, ১৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জন্মদিন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কারণে এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *