• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে অটোচালক খুন চার দিনেও আটক নেই তবে নিবিড় তদন্ত চলছে

তাড়াইলে অটোচালক খুন
চার দিনেও আটক নেই
তবে নিবিড় তদন্ত চলছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের তাড়াইলে শুক্রবার রাতে এক অটোচালককে খুন করা হলেও ঘটনার চার দিনেও কেউ আটক হয়নি। তবে পুলিশ নিবিড় তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান।
তাড়াইলের সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মোস্তফাকে (৩০) শুক্রবার রাতে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বত্তরা তার লাশ দিগদাইর ইউনিয়নের উত্তর করাতি এলাকায় রাস্তার পাশের গর্তে ফেলে রাখে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের অদূরে তার অটোরিক্সা ও মোবাইল ফোনটি পাওয়া যায়। এতে এলাকাবাসীর ধারণা, ছিনতাইকারী নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিচিতজনরাই গোলাম মোস্তফাকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত খুনিদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *