• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে হালকা প্রকৌশল সেক্টরের উৎপাদনশীলতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে হালকা প্রকৌশল
সেক্টরের উৎপাদনশীলতা নিয়ে
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে হালকা প্রকৌশল সেক্টরের উৎপাদনশীলতা ব্যবস্থাপনা, শ্রমিক অধিকার ও কাজের সুপরিবেশ নিয়ে ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) কেন্দ্রীয় পর্ষদের সহায়তায় কিশোরগঞ্জ জেলা নাসিব এই কর্মশালার আয়োজন করেছে। আজ ২৩ মার্চ মঙ্গলবার সকালে শহরতলির সতাল এলাকায় জেলা চেম্বার ভবনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। জেলা নাসিবের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, চেম্বার নেতা হুমায়ুন কবীর, দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, কেন্দ্রীয় নাসিব পরিচালক শেখ ফরিদ আহমেদ, স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ও প্রশিক্ষক মো. রাজু আহমেদ।কর্মশালায় উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ। – পূর্বকণ্ঠ
প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ ছাড়া, দক্ষতা ছাড়া কোন ব্যবসা বা উদ্যোগই সফল হয় না। আমাদের দেশের কৃষি জমি কমছে, জনসংখ্যা বাড়ছে। ফলে আমাদেরকে আজকের যুগের চাহিদা পূরণ করে সাফল্যের সঙ্গে ব্যবসা করতে হলে দক্ষতা বৃ্িদ্ধর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকতে হলে মানুষকে সাশ্রয়ী মুল্যে পণ্য সরবরাহ করতে হবে। অতীতে অনেক ব্যবসায়ী বা উদ্যোক্তা পুঁজি থাকার পরও উৎপাদনশীল দক্ষতার অভাবে টিকতে পারেননি। কাজেই এই প্রশিক্ষণটি যেন সবাই মনযোগের সঙ্গে গ্রহণ করেন এবং হালকা ইঞ্জিনিয়ারিং প্রাতষ্ঠান বা ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করেন, সেদিকে সচেতন থাকার জন্য সকলের প্রতি তিনি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *