• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে আন্তঃনগর ট্রেনের ৬০টি টিকেটসহ দু’জন আটক

কালোবাজারির টিকেটসহ আটক মানিক মিয়া ও সাইফুল ইসলাম। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আন্তঃনগর
ট্রেনের ৬০টি টিকেটসহ
দু’জন আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬০টি আসনের টিকেটসহ দুই কালোবাজারিকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি দল ২২ মার্চ রোববার রাত ৯টায় কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-চট্টগ্রাম রুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বিভিন্ন তারিখের ৬০টি আসনের টিকেটসহ পূর্ব তারাপাশা এলাকার মৃত চান মিয়ার ছেলে মানিক মিয়া (৬৯) ও মৃত তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) আটক করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *