করোনাকালে মৃত্যুভয় উপেক্ষা করে ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে জনকল্যাণকর কাজ করে সুনাম ও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ; হয়ে ওঠেছে মানবিক পুলিশ এর প্রতিচ্ছবি। সম্প্রতি দেশে বাড়ছে করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুর হার। বিশ্ব এ মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কিশোরগঞ্জের ভৈরবে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম হিসেবে মাস্ক বিতরণ শুরু করেছে।
২১ মার্চ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মো. রেজুয়ান দিপু।
এছাড়া ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।
এসময় পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে উপস্থিত জনগণের হাতে মাস্ক তুলে দেন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন।
এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। এই মহামারি মোকাবেলায় এখন সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিধানের প্রতি উদ্বুদ্ধ করতে প্রায় ৫শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীতে বিট পুলিশিং গুলোতে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।