• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তোরণ উদ্বোধন

ভৈরবে হোসেন শহীদ
সোহরাওয়ার্দী তোরণ
উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী তোরণ উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ রোববার সকাল ১০টার দিকে ভৈরব পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর শহরের চণ্ডিবের ফেরীঘাট এলাকায় এই তোরণ উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, সহকারী প্রকৌলশী আরিফ সারোয়ার বাতেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হানিফ মিয়া প্রমুখ।ভৈরবে নব-নির্মিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী তোরণ উদ্বোধন করছেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। – পূর্বকণ্ঠ

পৌর পার্ক উদ্বোধনে মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ভৈরবের বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। গণতন্ত্রের মানসপুত্র হোসেন সোহরাওয়ার্দী তোরণ নামে এই তোরণটি উদ্বোধন করে আমি গর্বিত। করোনার কারণে নির্মাণ কাজটি বিলম্বিত হলেও তা আজ সম্পন্ন হয়েছে। এই ফেরীঘাট এলাকায় রাস্তার প্রশস্থতার সৌন্দর্যকে এই তোরণটি আরো ফুটিয়ে তুলছে।
জানা যায়, পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে এই তোরণটি নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *