• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে নারীর কাজের স্বীকৃতি এবং ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা

কিশোরগঞ্জে নারীর কাজের
স্বীকৃতি এবং ক্ষমতায়ন
বিষয়ে কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নারীর কাজের স্বীকৃতি ও তাদের ক্ষমতায়ন নিয়ে বেসরকারী সংস্থা পপি’র রিকল প্রকল্পের উদ্যোগে একটি কর্মশালা হয়েছে। আজ ২২ মার্চ সোমবার সকালে জেলা শহরের পপি’র প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশী সংস্থা অক্সফামের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অথিতি হিসেব উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদা ইয়াসমিন, সেজুঁতি নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক বিলকিস বেগম, মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম ও পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী। এছাড়াও পপি কর্মকর্তা মুক্তি মহানায়ক, প্রকল্প সমন্বয়ক ফেরদৌস আলম, সদরের মাইজখাপন ইউপি সদস্য আনোয়ারা বেগম, নিকলীর ছাতিরচরের সংগঠক আইরিন আক্তার, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় বলা হয়, নারীদের যারা ঘরসংসারে কাজ করেন, তারাও ৪৪ রকমের কাজ করে থাকেন। কৃষিসহ বিভিন্ন উৎপাদনমুখি কাজেও তাদের ভূমিকা থাকে। অথচ তাদের কাজের অর্থমূল্যে কোন মূল্যায়ন হয় না। অথচ পুরুষের চেয়ে নারীরা সংসারের পেছনে অনেক বেশি কর্মঘন্টা ব্যয় করেন। তারা সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন, আর রাতে সবার শেষে ঘুমোতে যান। কিন্তু তাদের কাজের প্রতি কোন সামাজিক সম্মান বা স্বীকৃতি তৈরি হচ্ছে না। তাদের শ্রমের অর্থমূল্য বের করে জাতীয় উৎপাদনে এর অনুপাত যুক্ত করার জন্য কর্মশালায় সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। তবে নারীদেরকে শিক্ষাদীক্ষায় এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে বক্তাগণ বলেন, ইতোমধ্যে বহু নারী রাষ্ট্রক্ষমতাসহ সমাজের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। নারীরা শিক্ষায় এগিয়ে গেলে নিজেরাও এক সময় তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় নীতি নির্ধারণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। তবে এর জন্য পুরুষদেরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে বলে বক্তাগণ মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *