• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ইফতেখার হোসেন বেনু মেয়র নির্বাচিত

ভৈরবে ইফতেখার হোসেন
বেনু মেয়র নির্বাচিত

# মিলাদ হোসেন অপু :-

আজ ২৮ ফেব্রুয়ারি রবিবার উৎসবমুখর পরিবেশে ভৈরব পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৩৫টি কেন্দ্রের সবকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইফতেখার হোসেন বেনু নৌকা প্রতীকে ৩৭,৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে হাজী শাহিন পেয়েছেন ৯৬৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মোবাইল প্রতীকে পেয়েছেন ৪৮৯২ ভোট। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়। ১২টি ওর্য়াডে ভোট দিয়েছেন ৫২৮০৪ জন। ভোটের শতকরা হার ৬৬.২৬%।
ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ড থেকে আল-আমিন সৈকত, ২নং ওয়ার্ড থেকে মো. দ্বীন ইসলাম মিয়া, ৩নং ওয়ার্ড থেকে মমিনুল হক রাজু, ৪নং ওয়ার্ড থেকে শহিদুল হক শিমুল, ৫নং ওয়ার্ড থেকে আলহাজ্ব ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড থেকে মোশারফ হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ড থেকে মোহাম্মদ আলী সোহাগ মিয়া, ৮নং ওয়ার্ড থেকে হাবীবুল্লাহ নিয়াজ, ৯নং ওয়ার্ড থেকে হাজী মো. মোমেন, ১০নং ওয়ার্ড থেকে হাজী মনির হোসেন, ১১নং ওয়ার্ড থেকে মো. মানিক মিয়া, ও ১২নং ওয়ার্ড থেকে ইব্রাহিম মিয়া।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে আসমা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে রোজী ইসলাম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে শামিমা পারভেজ শিমু এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ড থেকে মৌসুনা রহমান বেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *