• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কারাগারে লেখক মুশতাক
আহমেদের মৃত্যুর প্রতিবাদে
কিশোরগঞ্জে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, আটক ছাত্র নেতাদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিচার দাবিতে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম শাহজাহান, সিপিবি নেতা আবুল হাশেম মাস্টার, অ্যাডাভোকেট হাসান ইমাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তাগণ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। লেখক মুশতাক আহমেদ ছয়বার জামিনের আবেদন করলেও জামিন না দিয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। বক্তাগণ এই কালাকানুন অবিলম্বে বাতিল এবং মোশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জনিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *