• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

আজ ভৈরব পৌরসভা নির্বাচন, কে হচ্ছেন পৌর পিতা

আজ ভৈরব পৌরসভা নির্বাচন
কে হচ্ছেন পৌর পিতা

# মিলাদ হোসেন অপু :-

আজ ২৮ ফেব্রুয়ারি রোববার ভৈরব পৌরসভার নির্বাচন। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দেবেন সাধারণ জনগণ। নির্বাচিত করবেন একজন মেয়র, ১২ জন কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর। যারা আগামী পাঁচ বছর পৌর এলাকার উন্নয়নসহ নাগরিকদের নানা সেবা দিয়ে যাবেন। পৌরসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের প্রচারণা শেষে উৎসব আমেজে ভোট দিতে যাবেন ভোটাররা। পৌরসভার পাড়া মহল্লায় পোস্টার ও ব্যানারে সজ্জিত রয়েছে প্রার্থীদের ও মার্কার ছবি। নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা।
এখানে মেয়র পদে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। অপরদিকে রয়েছেন পৌরসভার সাবেক মেয়র বিএনপি দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী মো. শাহীন। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন। তার প্রতীক মোবাইল।
এদিকে নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে যেমন আগ্রহ আছে, তেমনি আছে শংকাও। তাদের কারো অভিযোগ বিগত দুটি নির্বাচনে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবারও আশঙ্কা করছেন সেরকম। তাই তাদের দাবি, প্রশাসন, দলীয় নেতা-কর্মীসহ সংশ্লিষ্টরা যেনো ভোট দেওয়ার পরিবেশটা রক্ষা করেন এবং তারা আরো আশা করছেন যেহেতু ইভিএম এর মাধ্যমে নির্বাচন হচ্ছে তাই সুষ্ঠুভাবে ভোট দেওয়ার স্বপ্নও দেখছেন তারা। ভৈরব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৪০৬ জন আর মহিলা ভোটার ৪০ হাজার ৩০৭ জন। ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন একজন মেয়র, ১২টি ওয়ার্ডের জন্য ১২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫টি। কক্ষের সংখ্যা ২৪০টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *