ভৈরবে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিঁনি ভৈরব বলাকী মোল্লা বাড়ির মরহুম শহিদুল্লাহ মোল্লার ছেলে। তিঁনি বর্তমানে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের রাজনৈতিক উপদেষ্ঠা হিসেবে কাজ করছেন। শাখাওয়াত উল্লাহ ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। তিঁনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর সুস্থ্যতার জন্য ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শাখাওয়াত উল্লাহ শারীরিক অসুস্থ্যতা বোধ করলে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে করোনা টেস্ট দিলে করোনা পজিটিভ আসে।