• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

৩৫ কেন্দ্রের মধ্যে ৩০ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, আগামীকাল ভৈরব পৌরসভা নির্বাচন

৩৫ কেন্দ্রের মধ্যে ৩০
কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
আগামীকাল ভৈরব
পৌরসভা নির্বাচন

# মিলাদ হোসেন অপু :-

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রোববার ভৈরব পৌরসভা নির্বাচন। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভৈরবে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১২টি ওয়ার্ডে ৩৫টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ৩০টি কেন্দ্র। তবে ঝুঁকিপূর্ণ হলেও পুলিশ, র‌্যাব, আনসার, বিডিআর ও ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনী মাঠে কাজ করবেন বলে জানান কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল আলম। তিনি আরো জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়মিত ভৈরবের নির্বাচনকে পর্যবেক্ষণ করবেন। ভৈরবে নির্বাচন সুষ্ঠু করতে ৬ প্লাটুন বিডিআর, ৫ শতাধিক পুলিশ, ৩ শতাধিক আনসার ও র‌্যাব সদস্য রয়েছেন। এদের মধ্যে প্রতি কেন্দ্রে ৮ জন পুলিশ, ৯ জন আনসার নিয়োজিত থাকবেন। সার্বিকভাবে ভৈরব পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনিক নজরদারী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৈরবে ৩৫টি কেন্দ্রে ২৪০টি বুথ রয়েছে। এদের মধ্যে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২৪০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৮০ জন পোলিং এজেন্ট নিয়োজিত থাকবে।
এ বিষয়ে ভৈরব নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা জানান, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভৈরব পৌরসভার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভৈরব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৪০৬ জন আর মহিলা ভোটার ৪০ হাজার ৩০৭ জন। ভৈরব পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কাউন্সিলর রয়েছেন ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ১৪ জন। ইভিএমের মাধ্যমে নির্বাচিত করবেন একজন মেয়র, ১২টি ওয়ার্ডের জন্য ১২ জন কাউন্সিলর এবং ৪টি ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *