• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে করোনামুক্ত হলো বাজিতপুর উপজেলা নতুন রোগি শনাক্ত ৩ জন

কিশোরগঞ্জে করোনামুক্ত
হলো বাজিতপুর উপজেলা
নতুন রোগি শনাক্ত ৩ জন

# মোস্তফা কামাল :-

একমাত্র রোগি সুস্থ হওয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার করোনামুক্ত হলো। আজ ভৈরবে নতুন ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের দিক থেকে ভৈরবের গ্রাফটি কয়েকদিন ধরেই উর্ধমুখি। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষায় ভৈরবের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছ ২৯টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন সদরে একজন এবং বাজিতপুরের একমাত্র রোগি। এর মধ্য দিয়ে বাজিতপুর আজ থেকে করোনামুক্ত হলো। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৩ জন। আজকের উপজেলাওয়ারি চিত্রে দেখা গেছে, ৯টি করেনামুক্ত উপজেলার মধ্যে রয়েছে হোসেনপুর, পাকুন্দিয়া, করিমগঞ্জ, কটিয়াদী, নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। আর ভৈরবে আজ রোগি আছেন ২৮ জন, সদর ও তাড়াইলে ২ জন করে, আর কুলিয়ারচরে আছেন একজন। আজ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৫১ হাজার ১১৮ জন, আর টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৯৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *