• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ভোটারদের প্রশিক্ষণ দিতে “মক ভোটিং”

ভৈরবে ভোটারদের
প্রশিক্ষণ দিতে “মক ভোটিং”

# মোস্তাফিজ আমিন :-

আজ শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী মক ভোটিংয়ের অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত মক ভোটিং কার্যক্রম পৌর এলাকার ৩৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা স্থানীয় ভোটারদের ইভিএমএ ভোট দেওয়া পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিতে এই মক ভোটিং পরিচালনা করেন। আগ্রহী নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নতুন এই পদ্ধতির ভোট প্রয়োগ মহড়ায় অংশ নেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র নারী-পুরুষ ভোটাররা আগ্রহ নিয়ে মক ভোটিংয়ে অংশ নেন। যা খুবই ইতিবাচক।
ভৈরব পৌরসভার নির্বাচন অনৃষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি রবিবার। ৩৫টি ভোট কেন্দ্রের ২৪০টি বুথে ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৯ হাজার ৭১৩ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন মেয়র, ১২টি ওয়ার্ডের জন্য ১২ জন সাধারণ এবং ১২টি ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী ৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *