• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ইলেক্ট্রনিক সরঞ্জামসহ দুই পর্ণোগ্রাফ ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে
ইলেক্ট্রনিক সরঞ্জামসহ দুই
পর্ণোগ্রাফ ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

র‌্যাবের এক অভিযানে কিশোরগঞ্জ শহর থেকে কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জামসহ দুই পর্ণোগ্রাফ ব্যবসায়ী আটক হয়েছেন। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খানের নেতৃত্বে আজ ২৫ ফেব্রুয়ারি দুপুরে শহরের জাহাঙ্গীরের মোড় এলাকায় মোবাইল সার্ভিসিং ও বিএসটি টেলিকম নামে কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বত্রিশ নতুন পল্লী এলাকার মৃত মনমোহন পালের ছেলে পাখিল চন্দ্র পাল (৪৩) ও মৃত অখিল দের ছেলে স্বাধীন চন্দ্র দেকে (১৯) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কম্পিউটার ও বিভিন্ন ইলেক্ট্রনিক সরঞ্জান জব্দ করা হয়। এরা অনেক দিন ধরে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সার্ভারের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে আসছিলেন। এরপর বিভিন্ন ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে দিতেন এবং পর্ণোগ্রাফ বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রকৃয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *