• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে নতুন ১০ জনের করোনা শনাক্ত, কুলিয়ারচর দু’মাস শূন্য থাকার পর একজন শনাক্ত

কিশোরগঞ্জে নতুন ১০
জনের করোনা শনাক্ত
কুলিয়ারচর দু’মাস শূন্য
থাকার পর একজন শনাক্ত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভৈরবেই ৯ জন। আর কুলিয়ারচরে গত ৩০ ডিসেম্বর ৩ জন সুস্থ হওয়ার পর টানা এক মাস ২৬ দিন করোনা শূন্য ছিল। কিন্তু আজ নতুন একজনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ৯ জনের, আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে আজ কোন রোগি সুস্থ হননি। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। আজ পর্যন্ত সারা জেলায় টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৫০ হাজার ১৯৭ জন, আর টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৯৭৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *