• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পাকুন্দিয়ায় কালাজ্বর নির্মূল কর্মসূচির অবহিতকরণ সভা

পাকুন্দিয়ায় কালাজ্বর নির্মূল
কর্মসূচির অবহিতকরণ সভা

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শারমিন শাহনাজের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র এডভাইজার প্রোগ্রাম ডা. মিজানুর রহমান ও এন্টোমলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট দিলরুবা শাহরীন কবীর এবং অ্যাসেন্ড বাংলাদেশের এপিডেমিওলোজিষ্ট ডা. জাকির হোসেন।
এ সময় পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইমাম, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ জানান, গত ১০ বছরে (২০১০-২০২০) পাকুন্দিয়া উপজেলায় ১৮০ জন কালাজ্বর রোগি সনাক্ত হয়েছে। বর্তমানে তারা সকলেই চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন। এ সময় তিনি কালাজ্বর নির্মূলে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *