• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভৈরবে ট্রাকের ধাক্কায়
মোটরসাইকেল আরোহী নিহত

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে ট্রাকের ধাক্কায় মাঈনুল ইসলাম (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাঈনুল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে প্রাণ আরএফএল কোম্পানির ভৈরবের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, মাঈনুল মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী উপজেলা আশুগঞ্জ যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রাকের হেলপার রাতুলকে (১৮) আটক করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার গাড়ী চালাচ্ছিল। তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে। নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *