• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে ভাসমান সবজির চাষ বাড়ছে

কিশোরগঞ্জে ভাসমান
সবজির চাষ বাড়ছে

# মোস্তফা কামাল :-

আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ এবং প্রাকৃতিক বৈরি পরিবেশ মাথায় রেখে কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টায় কিশোরগঞ্জে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ দিন দিন বেড়ে চলেছে। চাষাবাদ হচ্ছে মসলা জাতীয় ফসলেরও। গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম সম্প্রতি কিশোরগঞ্জে কৃষকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বলেছিলেন, বাসাবাড়ি নির্মাণ, হাটবাজার নির্মাণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মাণ, সড়ক নির্মাণসহ নানা কারণে বাংলাদেশে প্রতি বছর গড়ে এক লাখ হেক্টর জমি কমছে। অথচ দিন দিন জনসংখ্যা বাড়ছে। ২০৫০ সালে এদেশে জনসংখ্যা হবে ২১ কোটি। কাজেই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট যেমন ফসলের নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করছে, তেমনি নতুন নতুন চাষাবাদ পদ্ধতি নিয়েও কাজ করছে। এর মধ্যে একটি সফল গবেষণা হচ্ছে ভাসমান পদ্ধতির শাকসবজি এবং মসলা জাতীয় ফসল আবাদ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি আর বন্যাসহ নানা প্রাকৃতিক বৈরি পরিবেশে জমির ফসল নষ্ট হলেও ভাসমান বেডের সবজিগুলো তখন টিকে থাকে, কোন ক্ষতি হয় না। পাশাপাশি এখন এক ফসলি জমিতে তিন ফসল ফলিয়ে অন্যভাবে জমির পরিমাণও বাড়ানো হচ্ছে।
তিনি বলেছিলেন, মূল ধারার কৃষির অন্তত ১০ ভাগ কৃষিজ ফসল ভাসমান বেড থেকে আহরণ করা সম্ভব। সেই লক্ষ্যেই জেলায় জেলায় কৃষকদেরকে ভাসমান চাষাবাদ পদ্ধতি শেখানো হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। বর্তমানে দেশের ৭১টি জেলায় এই পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেছে এবং চাষাবাদ বাড়ছে। কিশোরগঞ্জেও কৃষি গবেষণা উপকেন্দ্রের মাধ্যমে এই চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দেয়া হচ্ছে। উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে কৃষকদের উদ্বুদ্ধ করছেন ভাসমান বেডে চাষাবাদ করতে। এর ফলে একদিকে যেমন বাড়তি শাকসবজি এবং মসলা জাতীয় ফসল পাওয়া যাচ্ছে, অন্যদিকে রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত নিরাপদ শাকসবজিও পাওয়া যাচ্ছে।
তিনি করিমগঞ্জে বার ভূঁইয়ার অন্যতম বীর ঈশা খাঁর অধঃস্তন পুরুষ দেওয়ান জামাল উদ্দিনকে দিয়ে ভাসমান বেডে আবাদ করিয়েছেন ফুলকপির। সেখানে যে বিশাল হ্রদের মত জলাশয় রয়েছে, তাতে কচুরিপানা দিয়ে কয়েকটি ভাসমান বেড তৈরি করে বিভিন্ন রকমের শাকসবজির আবাদ করিয়েছেন। এর মধ্যে ফুলকপির বাগান দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে। সেখান থেকে জামাল উদ্দিন ফুলকপি আহরণ করছেন। তাকে দেখে আরো অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়ও ভাসমান পদ্ধতির চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ড. মোহাম্মদ মহিউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *