• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে অনলাইন পাঠদানে ৮২ করোনা যোদ্ধাকে সম্মাননা

সম্মাননা গ্রহণ করছেন করিমগঞ্জের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হক। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে অনলাইন পাঠদানে
৮২ করোনা যোদ্ধাকে সম্মাননা

# মোস্তফা কামাল :-

বিদ্যমান করোনা পরিস্থিতিতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভূত ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যালয় বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং সেন্টারগুলোও বন্ধ। এ ক্ষতি পোষানো খুবই দুষ্কর ছিল। ফলে বহু শিক্ষক অনলাইনে পাঠদান করে শিক্ষার্থীদের ক্ষতির মাত্রা লাঘব করে তাদের শিক্ষাজীবন সচল রাখার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন। কিশোরগঞ্জের প্রশাসন ও শিক্ষা বিভাগের প্রচেষ্টায় প্রাইমারি থেকে কলেজ পর্যায় পর্যন্ত অনলাইনে পাঠদানে শিক্ষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এর জন্য শিক্ষকদের সম্মানিতও করা হচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে জেলার ৮২ জন প্রাথমিক শিক্ষককে অনলাইনে পাঠদানে অভাবনীয় ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ‘শিক্ষা করোনা যোদ্ধা’ হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান নির্বাচিত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, পিটিআই’র তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *