• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জ শহরে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি

কিশোরগঞ্জ শহরে চলছে
হাতি দিয়ে চাঁদাবাজি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। সার্কাসের হাতির ওপর মাহুত চেপে বসে দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করছেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খানিকটা ধমকের সুরে কথা বলছেন। আর হাতিও প্রতিটা দোকানের সামনে গিয়ে দোকানের মালিকের সামনে শুর বাড়িয়ে দাঁড়িয়ে থাকছে। চাঁদা না নিয়ে নড়ছে না। ফুটপাতে বসা ছোট ছোট দোকানকেও রেহাই দেয়া হচ্ছে না। আর চাঁদা দিতে বিলম্ব করলে হাতি মাথা ঝাঁকিয়ে সজোরে হুঙ্কার ছাড়ছে। তখন আশপাশে ভীড় করে বিনোদন পওয়া নারীপুরুষ ও শিশুরা ভয়ে দূরে সরে যাচ্ছে। দোকান মালিকরা হাতির শুরের সামনে ১০ টাকার নোট ধরছেন, হাতি সেটি শুর দিয়ে ধরে পিঠে বসা মাহুতের কাছে দিয়ে দিচ্ছে। হাতির কারণে যানজটেরও সৃষ্টি হচ্ছে। আজ ২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে শহরের বড়বাজার এলাকায় গিয়ে এরকম দৃশ্য দেখা গেছে। হাতির মাহুতের নাম বুলেট। তিনি জানান, এটি সার্কাসের হাতি। তারা হবিগঞ্জ থেকে এখানে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *