• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে উপজেলা প্রশাসনের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ভৈরবে উপজেলা প্রশাসনের প্রথম
প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

# মিলাদ হোসেন অপু :-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরের শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এ সময় ভৈরব থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিনসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও দিনটি উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্ত্বশাষিত বেসরকারি প্রতিষ্ঠান, ভবন, দোকানপাট সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৭টায় প্রভাত ফেরী, সকাল ৮টায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকল মসজিদ ও মন্দিরে ভাষা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *