• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নববধূ খুন দুই নারীসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে নববধূ খুন
দুই নারীসহ ৬ জনের
যাবজ্জীবন কারাদণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের আদালত বিয়ের দুই সপ্তাহের মধ্যে নববধূকে খুন করার দায়ে এক পরিবারের দুই নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন। প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে দণ্ডিতদের উপস্থিতিতে তার রায়ে করিমগঞ্জের ভাটিয়া মোড়লপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে লুৎতু উরফে রোকন (৩০), মৃত মীর হোসেনের ছেলে সোহরাব (৪৫), সোহরাবের ছেলে শরীফ (২২), সোহরাবের স্ত্রী জোস্না (৪০), মৃত হালু মিয়ার ছেলে মুসলিম (৫৫) ও মুসলিমের স্ত্রী নূর নাহারকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। রায়ের পর আসামীরা মামলার বাদী আল আমিনকে হুমকি দিচ্ছিলেন, জামিনে বেরিয়ে এসে তাকে উপযুক্ত শিক্ষা দেবেন বলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, করিমগঞ্জের ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে শামীমের সঙ্গে তারই চাচাত বোন মৃত আবু বকর সিদ্দিকের মেয়ে স্থানীয় হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী রুবার (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তখনই আাসামীরা হুমকি দিয়েছিলেন, রুবাবে ১৫ দিনও বাঁচতে দেবেন না। বিয়ের দুই সপ্তাহ পর ২০১১ সালের ৩ জুন রাতে স্বামী শামীম রুবার বড়ভাই আল আমিনকে জানান, রুবাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর খোঁজাখুজি করে রাত সোয়া ১০টার দিকে শামীমের বাড়ির পেছনের একটি ডোবা থেকে রুবার মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আাসমীরা বলতে থাকেন, রুবাকে জ্বীনে হত্যা করেছে। আসলে রুবাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। রুবার স্বজনরা জানান, শামীম এক বছর বয়সে বাবাকে হারান। তার অনেক সম্পত্তি। দাদার ইচ্ছা পূরণে দু’জনের বিয়ে দেয়া হয়েছিল। কিন্তু আসামীরা তাদের ঘরের মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন বলে রুবার ওপর ক্ষিপ্ত ছিলেন। সেই কারণেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
হত্যাকাণ্ডের পরদিন ৪ জুন রুবার বড়ভাই আল আমিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় রুবার স্বামী শামীম, লুৎতু, সোহরাব, শরীফ, মুসলিম, নূর নাহার ও জোস্নাকে আসামী করে হত্যা মামলা রুজু করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শওকত জাহান ওই বছর ৩০ ডিসেম্বর শামীমকে বাদ দিয়ে বাকি ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। ২০১২ সালের ২৮ মে মামলার চার্জ গঠন হয়। আজ এ মামলার উপরোক্ত রায় ঘোষিত হলো। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান, আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *