• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মিঠামইনে জীবনমান উন্নয়নে ডিএসকে’র অবহিতকরণ

মিঠামইনে জীবনমান উন্নয়নে
ডিএসকে’র অবহিতকরণ

# নিজস্ব প্রতিবেদক :-

হাওরবাসীর সামগ্রিক জীবনমান উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আজ ১০ ফেব্রুয়ারি সকালে মিঠামইন উপজেলা পরিষদ সভা কক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) আয়োজনে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মিঠামইনের সহকারী কমিশনার (ভূমি) আলীনূর খানের সভাপেিতত্ব অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইনের উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আছিয়া আলম। এদে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ম দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) ঋণ কার্যক্রমের পরিচালক সামসুল আলম, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপক মো. আলাউদ্দিন আহমেদ, ডিএসকে’র ঋণ কার্যক্রমের উপ-পচিালক রিয়াজুল ইসলাম, মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম সুপারভাইজার মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈঞ্চব, মিঠামইন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইব্রাহিম মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা আবদুল্লাহ আল কাফি, উপজেলা প্রাণী সম্পদ কর্মর্কতা ডা. সিরাজুল ইসলাম, মিঠামইনের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলভী মো. মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রসপারিটি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, প্রকল্পের তিনটি প্রধান উপাদান জীবনমান, পুষ্টি, কমিউনিটি মবিলাইজেশন এবং তিনটি ক্রসকাটিং ইস্যু যথা প্রতিবন্ধীতা, দুর্যোগ ও জলবায়ু এবং নারীর ক্ষমতায়নের ওপর বিস্তারিত উপস্থাপন করেন ডিএসকে’র প্রসপারিটি প্রকল্পের সমন্বয়কারী শহীদুজ্জামান ভুঞা। পুরো অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার মো. আমিনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *