কিশোরগঞ্জের দু’টি ল্যাবে আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ৬৮টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে সদরে একজন সুস্থ হয়ে আজ জেলায় চিকিৎসাধীন করোনা রোগি আছেন ১২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৩টি এবং জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে।