• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ধর্ষণ খুন ও গুমের মামলায় মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে ধর্ষণ খুন ও
গুমের মামলায় মৃত্যুদণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় হয়েছে। ট্রাইব্যুনালের জেলা জজ কিরণ শংকর হালদার আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার তাড়াইলের জাওয়ার গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে এমদাদুল হককে (৩৬) তার উপস্থিতিতে এই দণ্ড দিয়েছেন। তাড়াইলের গজেন্দ্রপুর গ্রামের জমির উদ্দিনের মেয়ে শাহনাজ আক্তারকে ধর্ষণ, খুন ও গুম করার দায়ে উপরোক্ত সাজা প্রদান করা হয়েছে বলে জনিয়েছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএ আফজাল।
আসামির স্বীকারোক্তি ও মামলার বিবরণে জানা যায়, আসামি এমদাদুল হক ২০০২ সনে এসএসসি পাশ করে জাওয়ার বাজারে ফোন, ফ্যাক্স ও কম্পিউটারের দোকান দেন। দোকানেই শাহনাজের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রায়ই মোবাইল ফোনে কথা হতো। এক পর্যায়ে এমদাদের প্রস্তাবেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় শাহনাজের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ২০১৭ সালের ২১ মে রাত ১২টার দিকে এমদাদের ঘরে গিয়ে শাহনাজ জানান, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং এমদাদের সঙ্গে থাকবেন। শাহনাজের শরীরে গন্ধ থাকার কথা বলে শাহনাজকে গোসল করানোর নাম করে সালাম বেপারির বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে যান এমদাদ। শাহনাজকে তখন বাড়িতে ফিরে যাবার কথা বললেও শাহনাজ রাজি হননি। এসময় শাহনাজের কোমরে লাথি মেরে ফেলে দিয়ে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ভোরবেলায় কোদাল নিয়ে গর্ত করে লাশ মাটিচাপা দেন। এ ঘটনায় ভিকটিমের মা খায়রুন্নেছা বাদী হয়ে মামলা করলে আজ আদালতে এমদাদুল হকের ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার আদেশ হয়। মামলটি সরকারপক্ষে পরিচালনা করেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএ আফজাল, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আজগর আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *