• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে স্বামীর পরকিয়ায় কাফনের কাপড় রেখে চিরকুট লিখে এক রশিতে স্ত্রী-কন্যার আত্মহত্যা

তাড়াইলে স্বামীর পরকিয়ায়
কাফনের কাপড় রেখে
চিরকুট লিখে এক রশিতে
স্ত্রী-কন্যার আত্মহত্যা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের তাড়াইলে স্বামীর পরকিয়ার কারণে কাফনের কাপড় কিনে রেখে এবং চিরকুট লিখে সোমবার রাতে ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলে স্ত্রী-কন্যা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও স্বামী এখনো গা ঢাকা দিয়ে আছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামে বারান্দার গ্রিলে তালা লাগিয়ে হাফবিল্ডিং ঘরের আড়ার সঙ্গে মা জেসমিন (৩০) ও মেয়ে প্রিয়তি (১২) একই রশির দুই মাথায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। স্বজনরা থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে সার্কেল এএসপি ইফতেখারুজ্জামান ও তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান গিয়ে গ্রিলের তালা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ঘটনার দিন সকালে স্বামী পারভেজ আহমেদ উমায়ের (৪০) নরসিংদী গেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত এলাকায় ফেরেননি বলে প্রতিবেশি সূত্রে জানা গেছে।
ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, একটি নির্মাণাধীন ঘরে মা-মেয়ে আত্মহত্যা করেছেন। ঘরের কাজ করার জন্য একটি মই রাখা ছিল। মই বেয়ে আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে এক রশির দুই মাথায় তারা গলায় ফাঁস লাগিয়েছেন। জেসমিন মৃত্যুর আগে চিরকুটে লিখে গেছেন, তিনি ও তার স্বামী মরিশাসে ছিলেন। জেসমিন সেখানে রোজগার করা টাকার সিংহভাগ স্বামীর হাতে তুলে দিয়েছেন। স্বামী এখন স্ত্রীকে বুড়ি বলে অন্য মেয়েকে বিয়ে করেছেন। চিরকুটে স্বামীকে প্রশ্ন করেছেন, আমাকে বুড়ি মনে হয়, আমার টাকাকে বুড়ি মনে হয় না? তার টাকা দিয়েই স্বামী বাড়িতে হাফ বিল্ডিং বানাচ্ছেন। আত্মহত্যার আগে জেসমিন কাফনের কাপড় কিনে চিরকুটে লিখে গেছেন, স্বামীর টাকায় যেন দাফন করতে না হয়, সেই কারণেই কাফনের কাপড় নিজে কিনে রেখে গেছেন। এছাড়া জেসমিনের কোন স্মৃতি যেন অবশিষ্ট না রাখা হয়, এর জন্য তার কাপড়চোপর গরিবদেরকে দান করে দেয়ার কথাও চিরকুটে লিখে গেছেন। তবে স্বামীকে ফোন করার পর তিনি পরকিয়া বা বিয়ের কথা অস্বীকার করেছেন বলে ওসি জানিয়েছেন। মেয়ে প্রিয়তি এবার লটারিতে তাড়াইল পাইলট হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছিল। আর জেসমিনের আড়াই বছরের আরো একটি মেয়ে রয়েছে। তাকে ভাসুরের ঘরে রেখে জেসমিন বড় মেয়েকে নিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *