কিশোরগঞ্জের দু’টি ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় নতুন কোন করোনা রোগি শনাক্ত হয়নি। তবে সুস্থ হয়েছেন সদর ও ভৈরবে একজন করে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৮ ফেব্রুয়ারি সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে পুরনো এক রোগির নমুনা পুনরায় পজিটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১৩ জন।