কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিকা গ্রহণকারী ১০ জন নারী-পুরুষকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ।
সরকারি ভাবে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ। উদ্বোধন শেষে প্রথমে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও উপ-পুলিশ পরিদর্শক এম. আরিফ হোসেন টিকা নেন। পরে পর্যায়ক্রমে ডাক্তার, নার্স ও মাঠকর্মীসহ রেজিষ্ট্রেশন ভুক্ত ১০ জনকে টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাউসার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ বলেন, করোনা টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এতে ভীত হওয়ার কোন কারন নেই। অতি দ্রুত রেজিষ্ট্রেশন করে করোনা টিকা গ্রহণ করার জন্য অগ্রাধিকারপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান।