• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে কোভিড মোকাবেলায় ব্র্যাকের মতবিনিময় সভা হয়েছে

বক্তব্য রাখছেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ। - পূর্বকণ্ঠ

তাড়াইলে কোভিড মোকাবেলায়
ব্র্যাকের মতবিনিময় সভা হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পকৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সচেতনতা গড়ে তোলার জন্য ব্র্যাকের উদ্যোগে আজ ২০ জানুয়ারি বুধবার তাড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। তাড়াইল ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত ‘কমিউনিটিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ। তিনি ব্র্যাকের এ ধরনের কার্যক্রম হাতে নেওয়ায় প্রশংসা করেন এবং তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২০ জন নেতৃস্থানীয় প্রতিনিধি এতে অংশ নেন। ব্র্যাকের পক্ষ থেকে সভায় জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক বিকাশ দাস, এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, রবিউল ইসলাম, শাখা ব্যবস্থাপক প্রনমেশ সরকার, মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *