কিশোরগঞ্জে নতুন ৮ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ৭ জনই ভৈরবের। সুস্থ হয়েছেন ৪ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১২ জানুয়ারি মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৭ জন আর সদরে একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ২ জন আর ভৈরবে ২ জন। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৮টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৬০ জন।