• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে ৯৫০ পিস ইয়াবা নগদ ১৮ সহস্রাধিক টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী বাবুল ও বৃষ্টি। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৯৫০ পিস ইয়াবা
নগদ ১৮ সহস্রাধিক টাকাসহ
দুই মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দু’টি পৃথক অভিযানে ৯৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৮ হাজার ৭শ’ টাকা ও একটি মোবাইল সেটসহ দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আজ ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুর বেলায় শহরের বত্রিশ এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৮ হাজার ৭শ’ টাকা ও একটি মোবাইল সেটসহ মনিপুরঘাট এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বাবুল মিয়াকে (৩৯) আটক করেছেন। অন্যদিকে কলাপাড়া এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ স্থানীয় সাঈদ বিন আমিন দীপ্ত’র স্ত্রী জান্নাতুল ইসলাম বৃষ্টিকে (২৬) র‌্যাব সদস্যরা আটক করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *