• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে ৩১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

কিশোরগঞ্জে উদ্ধারকৃত ৩১৬ বোতল ভারতীয় ফেনসিডিল। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৩১৬ বোতল
ভারতীয় ফেনসিডিল উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বীর দামপাড়া এলাকা থেকে পুলিশ ৩১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন, আজ ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বীর দামপাড়ায় হাজী লিয়াকত আীলর পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানার এসআই আলমাস আল রাজী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে সাইফুলসহ (৩০) সন্দেহভাজন ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *