• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ে
ব্যবসায়ীদের সঙ্গে সভা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সভা হয়েছে। ২২ মার্চ রোববার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, দেশে পর্যাপ্ত নিত্যপণ্যের মজুদ রয়েছে। কাজেই উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। অহেতুক যেন ভোক্তারা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ পণ্য না কেনেন, সেদিকে সবার নজর রাখার জন্য তিনি আহবান জানিয়েছেন। সেই সঙ্গে ব্যবসায়ীদেরও জাতির এই সঙ্কট মুহূর্তকে সুযোগ হিসেবে ব্যবহার না করার জন্য আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, সরকার ও প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করবে। কোন অসাধু ব্যবসায়ী যদি পণ্যের বেশি দাম রাখেন বা মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রতিটি পণ্যের ক্রয় রশিদ প্রদর্শনের জন্যও ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। সভায় জানানো হয়, দেশে সবার আগে কিশোরগঞ্জে হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শুরু করা হয়। তবে কিশোরগঞ্জে এখন পর্যন্ত কোন করোনা রোগী পাওয়া যায়নি বলেও তিনি জানিয়েছেন।
সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, বর্তমান নাজুক পরিস্থিতিতে আইন শৃংখলা পরিস্থিতি রক্ষাসহ সার্বিক বিষয়ে পুলিশ বিভাগ সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যারা হোম কোয়ারেন্টইনে রয়েছেন, তাদের বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা স্টিকার লাগিয়ে ঘরটি চিহ্নিত করে দিচ্ছেন যেন এলাকাবাসী অবহিত হতে পারেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান নিজেকে সুস্থ রাখার জন্য করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদও বক্তব্য রাখেন। সভায় প্রত্যেকেই সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে ঢুকেছেন। উপস্থিত অনেককেই মাস্ক পরা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *