• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

ভৈরবে ইতালি ফেরত একজনের মৃত্যু, ডক্টরস্ চেম্বার, আবেদীন হাসপাতাল ও ১০ বাড়ি লকডাউন

smart

ডক্টরস্ চেম্বার ও আবেদীন হাসপাতাল (প্রা.) লকডাউন
ভৈরবে ইতালি ফেরত একজনের মৃত্যু
১০ বাড়ি প্রতিরোধ কমিটির নজরদারীতে

# মোস্তাফিজ আমিন #

ভৈরবে ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। ২২ মার্চ রোববার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি পৌর শহরের জগন্নাথপুর এলাকায়। তিনি ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছিলেন। এরমধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকা বা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির কারো সাথে যোগাযোগ করেননি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে তার স্বজনরা করোনার উপসর্গ নিয়ে শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল (প্রা.) নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সরকারি আইসোলেশন সেন্টারে যেতে বলেন। কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে শহরের কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামের অপর একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এই বিষয়ে জানতে চাইলে আবেদীন হাসপাতালের ব্যবস্থাপক মো. শাহজালাল জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রচণ্ড জ্বর, গলা ব্যাথা ইত্যাদি উপসর্গ নিয়ে আব্দুল খালেক নামে ওই ব্যক্তি হাসপাতালে আসেন। আমরা তখন তাকে সরকারি আইসোলেশন সেন্টারে যাওয়ার পরামর্শ দিয়ে ছেঁড়ে দিই।
খবর পেয়ে রাতেই উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদের নেতৃত্বে একটি মেডিকেলটিম ওই ব্যক্তির বাড়ি যান এবং আশে পাশের ১০ বাড়ি পর্যন্ত পুলিশী নজরদারীতে নেন। আজ (২৩ মার্চ) সোমবার সকালে ঢাকা থেকে আইইডিসিআর এর প্রতিনিধিনিরা ভৈরবে এসে মৃতের নমুনা সংগ্রহ করছেন।
এইসব তথ্য জানিয়েছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *