• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করিমগঞ্জে নৌ-সংঘর্ষে নিহত এক আহত চার

করিমগঞ্জে নৌ-সংঘর্ষে
নিহত এক আহত চার

# মোস্তফা কামাল #

করিমগঞ্জে নৌসংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
করিমগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সুতারপাড়া এলাকা থেকে একটি যাত্রীবাহী ট্রলার চামড়াঘাট যাওয়ার সময় ধনু নদীতে একটি মালবাহী বাল্কহেডের (স্থানীয় কার্গো) ধাক্কায় ডুবে যায়। এসময় সুতারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজ্জাদ নিখোঁজ হয়ে যায়, আর চার যাত্রী আহত হন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস দল গিয়ে বিকালে সাজ্জাদের লাশ উদ্ধার করে। অন্যদিকে আহতদের মধ্যে দক্ষিণ সুতারপাড়া গ্রামের আনোয়ারা বেগমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ চার কর্মীসহ বাল্কহেডটি আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *