• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে বেশী দামে পণ্য বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

ভৈরবে বেশী দামে পণ্য বিক্রি
করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

# মোস্তাফিজ আমিন #

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদ যথেষ্ট পরিমাণে থাকা স্বত্ত্বেও করোনাকে ইস্যু করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়ায় ভৈরবের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, অভিযানকালে উপজেলার কালিকাপ্রসাদ এলাকার দোকানদার সহীদ খাঁনকে ১০ হাজার, একই এলাকার সিদ্দিক মিয়াকে ১০ হাজার, আকবরনগর এলাকার দোকানদার দ্বীন ইসলামকে ২ হাজার, একই এলাকার আফজালকে ১০ হাজার, গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার এরশাদ মিয়াকে ৫ হাজার, একই এলাকার তোফাজ্জলকে ২ হাজার ও জাকির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *