• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
  • English Version

প্রকাশ্যে ঘুরছেন প্রবাসীরা, তিনশ’ অতিথি ডেকে ছেলের খতনা দিলেন এক সৌদি ফেরত

কিশোরগঞ্জ শহরের পুরানথানা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

প্রকাশ্যে ঘুরছেন প্রবাসীরা
তিনশ’ অতিথি ডেকে ছেলের খতনা
দিলেন এক সৌদি ফেরত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিরা মানছেন না কোয়ান্টোইন। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, বাজারে আড্ডা জমাচ্ছেন। এমনকি সপ্তাহখানেক আগে সৌদি আরব থেকে বাড়ি এসে এক ব্যক্তি তিনশ’ অতিথি দাওয়াত দিয়ে ধুমধাম করে ছেলের খতনা করিয়েছেন!
সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কয়েকজন জানিয়েছেন, তাদের ইউনিয়নের বিভিন্ন গ্রামে সৌদি আরব, কুয়েত ও মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে গত এক সপ্তাহের মধ্যে অন্তত ৫-৬ জন বাড়ি এসেছেন। এরা কোয়ারেন্টাইনে না থেকে এলাকার হাটে গিয়ে আড্ডা দিচ্ছেন। দোকানে বসে বন্ধুবান্ধব মিলে চা খাচ্ছেন। মাথিয়া গ্রামের নায়েব উল্লার ছেলে ইসরাইল সপ্তাহখানেক হয় সৌদি আরব থেকে এসেছেন। তিনি ২০ মার্চ শুক্রবার দুপুরে বাড়িতে তিনশ’ অতিথি দাওয়াত করে মহা উৎসবে ছেলের খতনা করিয়েছেন বলে জানা গেছে। এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান এবিএম জালাল উদ্দিনের কাছে মোবাইল ফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি ওই গ্রামে খোঁজ নিয়ে ঘটনা নিশ্চিত করেছেন। হোসেনপুর এবং ভৈরবে এরকম কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *