করিমগঞ্জে দেশী এলজি বন্দুকসহ র্যাবের হাতে আটক সন্ত্রাসী এমদাদুল হক কাইয়ুম। -পূর্বকণ্ঠ
র্যাব করিমগঞ্জ থেকে একটি দেশী এলজি বন্দুকসহ এক অস্ত্রধারীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, করিমগঞ্জে জমিজমার বিরোধ নিয়ে এক সন্ত্রাসী অনেকদিন ধরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ভীতি সৃষ্টি আসছিল বলে র্যাবের কাছে খবর আসে। এর সূত্র ধরে গোয়েন্দা নজরদারি করে আজ ৬ ডিসেম্বর রোববার বিকালে করিমগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি থেকে নিয়ামতপুর দেওপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এমদাদুল হক কাইয়ুমকে (৩৮) র্যাব একটি দেশী এলজি বন্দুকসহ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় অস্ত্র আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রকৃয়া চলছে।