• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জ বিক্ষোভে উত্তাল

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে কৃষক লীগের বিক্ষোভ মিছিল। - পূর্বকণ্ঠ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার
প্রতিবাদে কিশোরগঞ্জ
বিক্ষোভে উত্তাল

# নিজস্ব প্রতিবেদক :-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ ৬ ডিসেম্বর রোববার বিকালে শহরের কালিবাড়ি এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা কৃষক লীগ সমাবেশ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং যারা মাঠে উষ্কানিমূলক বক্তৃতা দিয়ে উত্তেজনা ছড়িয়েছে, সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। কুচক্রি মহলের ওপর সতর্ক নজর রাখা এবং সারাদেশ ঘেরাও করে স্বাধীনতা বিরোধী চক্রকে নির্মূল করার জন্যও দেশপ্রেমী জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্লাহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *