• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদীতে থেকে ২০ কেজি
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেলা রেস্টুরেন্ট এর সামনে থেকে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাটপাড়া এলাকার মৃত মুন্নাফ মিয়ার ছেলে মো. হাফিজ (৪১) ও একই জেলার বড়হরণ এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. সৈয়দ হোসেন ওরফে হোসেন (৩২)।
ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ১৫ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কটিয়াদী বাসস্ট্যান্ডের মেলা রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা মো. হাফিজ ও মো. সৈয়দ হোসেন ওরফে হোসেনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। আসামিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *