• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভৈরবে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন। -পূর্বকণ্ঠ

ভৈরবে মাদক মামলায় ১০ বছরের
সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে মাদকের মামলায় আদালতের রায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৩ সেপ্টেম্বর বুধবার ভোরে ভৈরবপুর দক্ষিণ পাড়া বঙ্গবন্ধু সরণির আইস কোং মোড় থেকে উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করে। রিপন শহরের আমলাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে আড়াই হাজার বোতল ফেন্সিডিলসহ ভৈরব রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় রিপন। মামলা নং ৪৩ (২) ২০০৩। কয়েক মাস হাজতবাস শেষে জামিনে বের হয়ে সেই মামলায় সে আর আদালতে হাজির হয়নি।
বিজ্ঞ আদালত ২০১৩ সালে তার অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। দীর্ঘ ৭ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রিপন গ্রেফতারের পর নিজের বাবার নামসহ ঠিকানা ভুল লেখায়। ফলে আদালত থেকে তার নামে ইস্যু করা গ্রেফতারী পরোয়ানা এলেও পুলিশ তাকে খোঁজে পায়নি। আজ ছবি শনাক্ত করে এবং গোপনভাবে তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।
এ ছাড়াও রিপন ভৈরব থানায় একটি খুনের মামলা (মামলা নং ০৫ (০২) ২০১৮, ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা নং ৩৯ (২) ২০১৫ সহ তেজগাঁও ও টঙ্গি থানায় দুটি করে ৪টি মামলার আসামি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *