• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে বিদ্যুৎস্পৃষ্ট ৪ পর্যটক হতাহত

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে
বিদ্যুৎস্পৃষ্ট ৪ পর্যটক হতাহত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে শুক্রবার সন্ধ্যায় পল্লীবিদ্যুতের ঝুলন্ত তারে স্পৃষ্ট হয়ে এক পর্যটক মারা গেছেন। আহত হয়েছেন তিন পর্যটকসহ নৌকার মাঝি। মৃত ব্যক্তি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নানিয়াপাড়া এলাকার আব্দুল মালেক চৌধুরীর ছেলে দিনাজপুরের ফুলপুরের এ-টু-আই কার্যালয়ের কর্মি মাহমুদুল হাসান চৌধুরী (২৯)। আহত ঢাকার মীরপুরের তানভীর খায়ের (৩০), মতিঝিলের সামছুল হক (৩৬) ও কুমিল্লার ফখরুল ইসলামকে (২৮) জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত নৌকার মাঝি ইটনার বাসিন্দা আবুল কালামকে (২৫) করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা শুক্রবার করিমগঞ্জের বালিখলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে গভীর হাওরে বেড়াতে যান। সন্ধ্যার দিকে ফিরে আসার সময় মিঠামইনের হাসানপুর সেতুর কাছে নৌকাটি পল্লীবিদ্যুতের একটি ঝুলন্ত তারে জড়িয়ে গেলে পুরো নৌকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। খবর পেয়ে মিঠামইন থানার ওসি জাকির রাব্বানীর নেতৃত্বে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসান মারা যান। হাওরে প্রায়শই সলিল সমাধি আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর্যটকদের মৃত্যু ঘটছে।
এদিকে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক মনির উদ্দিন মজুমদারকে ঝুলন্ত তারের বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি এর আগের শুক্রবার স্পিডবোট নিয়ে হাওর পরিদর্শন করে এসেছেন। এ ধরনের তারের সমস্যা তার চোখে পড়েনি। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ওসি জাকির রাব্বানী আরো জানান, শুক্রবার একটি পর্যটকের দল অষ্টগ্রাম হাওর দর্শন করে ফিরে আসার সময় অষ্টগ্রাম-মিঠামইন সীমান্তে তাদের নৌকা বিকল হয়ে পড়ে। তাদেরকেও পুলিশ গিয়ে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। আইন শৃংখলাসহ অন্যান্য দায়িত্বের পাশাপাশি পুলিশকে বিস্তীর্ণ হাওরে প্রায়ই পর্যটকদের এসব দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় বলেও ওসি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *