• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

অষ্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দেবপদ চক্রবর্তী সম্পাদক গোলাম রসূল

অষ্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি
সভাপতি দেবপদ চক্রবর্তী
সম্পাদক গোলাম রসূল

# নিজস্ব প্রতিবেদক :-

অষ্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক সংবাদের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও এশিয়ান এইজের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি গোলাম রসূল। বুধবার রাতে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাম রসূল।
নতুন কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সেলিম (শতাব্দীর কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন (হাওর দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মন্তোষ চক্রবর্তী (যায়যায়দিন) এবং অর্থ ও দপ্তর সম্পাদক এস এম ফরহাদ (ভাটির রাণী)। কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রোটারীয়ান কামরুল হাসান বাবু, তরুণ সরকার, ফরিদ রায়হান, সাইফুদ্দিন লিচু, সাইফুল হক রন্টি, রফিকুল ইসলাম ফারুক, কিরিটি ভূষণ দত্ত মজুমদার, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, ডা. ঝুটন সি বণিক ও কাউসার আলম। সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদস্য নজরুল ইসলাম সাগরকে আজীবনের জন্য প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়। ১৯৭৪ সালে অষ্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *